১০ ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে শিবির সন্দেহে ১০ ছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সদরের করোনেশন আদর্শ উচ্চবিদ্যালয়ে চলা একটি অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘ক্যারিয়ার প্ল্যানারি বিজয় আড্ডা’-এর অনুষ্ঠান চলাকালে পুলিশ হাজির হয়। এ সময় ১০ ছাত্রকে আটক করে পুলিশ। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা সবাই ছাত্রশিবিরের কর্মী।