বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি অসিম দেওয়ানের বাসায় হামলার ঘটনায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
গত মঙ্গলবার দুপুরে বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা আদালতে উপস্থাপনের জন্য সরকারি নিবন্ধন কর্মকর্তার (জিআরও) কাছে ওই অভিযোগপত্র দাখিল করেন।
অভিযুক্ত নেতা-কর্মীরা হলেন মহানগরের রইস আহম্মেদ মুন্না, নাদিম মাহমুদ, সরকারি বরিশাল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সিকমত শাহরিয়ার ওরফে হৃদয়, ছাত্রলীগ কর্মী মশিউল আলম, যুবলীগ নেতা কাজী জিয়াউদ্দিন, মো. অঞ্জন, সোহাগ ওরফে ছোট সোহাগ, আরিফুর রহমান শাকিল, বক্কর মামুন ওরফে সকাই মামুন।
গত ২১ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে নগরের কাউনিয়া প্রথম গলিতে ছাত্রলীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক অসিম দেওয়ানের বাসায় প্রতিপক্ষ ছাত্রলীগের ২০-২৫ জন হামলা চালান। এ সময় তাঁরা বাড়ির কাচ ভাঙচুর করেন। ককটেলের বিস্ফোরণ ঘটান।