প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত সাতজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পুরাগদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রফিক মীর নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, পুরাগদী গ্রামের আফছার মীরের সঙ্গে ইদ্রিস মীরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের কারণে শুক্রবার দুপুরে বাড়ির পাশে পেঁয়াজের জমিতে কাজ করার সময় ইদ্রিসের সমর্থক হাবিব মীরকে বেধড়ক মারধর করে আফছারের লোকজন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।