১০ জনকে আসামি করে মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় কলেজছাত্রীকে ধর্ষণ ও গ্রাম আদালতে লাখ টাকা জরিমানা আদায়ের ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার কলেজছাত্রীর বাবা বাদী হয়ে ১০ জনকে আসামি করে গত শুক্রবার দিবাগত রাতে থানায় মামলাটি করেন।
মামলায় উপজেলার বড়বিহানালী গ্রামের হরিণমারা মাঝগ্রামের বাসিন্দা আয়েন উদ্দিন ও গ্রাম আদালত পরিচালনাকারী দ্বীপপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নয় সদস্যকে আসামি করা হয়েছে। মামলার আসামিরা হলেন ধর্ষক আয়েন উদ্দিন, ইউপি সদস্য দুলাল উদ্দিন, ওছমান আলী, দেরাজুল ইসলাম, সেকেন্দার আলী, ওয়াজেদ আলী, আমজাদ হোসেন, মকলেছুর রহমান, নুরুল ইসলাম ও মতিউর রহমান।
বাদী বলেন, তাঁর মেয়ে ক্ষোভে ও লজ্জায় এলাকা ছেড়ে চাঁপাইনবাবগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে চলে গেছে। এ কারণে তিনি বাদী হয়ে মামলা করেছেন।
এদিকে গত বৃহস্পতিবার আটক উপজেলার বড়বিহানালী গ্রামের হরিণমারা মাঝগ্রামের বাসিন্দা আয়েন উদ্দিনকে (৫২) গতকাল শনিবার ওই কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত শুক্রবার প্রথম আলোয় ‘গ্রাম আদালতে লাখ টাকা জরিমানা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।