১০ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে সুন্দরবনের ১০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী। গত বুধবার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কচুখালী খাল থেকে তাঁদের অপহরণ করা হয়।
অপহৃতদের চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের কওছার শেখ, পাখিমারা গ্রামের সিরাজ গাজী, পারখালী গ্রামের খোকন চৌকিদার ও পার্শ্বেমারী গ্রামের আজিবার গাজী।
দুজন জেলে বলেন, বুধবার পশ্চিম সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ও কৈখালী স্টেশন থেকে ১০টি নৌকায় ২০ জন জেলে মাছ ধরতে যান। রাত নয়টার দিকে সুন্দরবনের কচুখালীতে মাছ ধরার সময় জোনাব বাহিনী পরিচয়ে বনদস্যুরা তাদের জিম্মি করে। পরে মুক্তিপণ বাবদ তাঁদের কাছে ১০ লাখ টাকা চায়।