১০ টাকা কেজির সন্দেহে পাঁচ বস্তা চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজির পাঁচ বস্তা সরকারি চাল বাজারে নিয়ে যাচ্ছেন, এমন সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পরে যাচাই-বাছাই করে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।