১০ দিন পর গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বড় শীতলাই গ্রামের রুমানা আকতারকে (১৯) গলা কেটে পুড়িয়ে হত্যার অভিযোেগ মাহফুজ আলমকে (৩০) র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-১৩) গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছেন। রংপুর শহর থেকে গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে দিনাজপুরে র্যা বের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
রুমানা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী কারিগরি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ১৬ জুলাই রাতে নির্মমভাবে তিনি খুন হন।
সংবাদ সম্মেলনে র্যা ব দিনাজপুর ক্যাম্পের উপপরিচালক মেজর আবদুল্লাহ-আল-মাহমুদ, বীরগঞ্জ থানার ওসি বেলাল হোসেন, মামলার তদন্ত কর্মকর্তা বীরগঞ্জ থানার সহকারী পরিদর্শক গাবুর আলী, রুমানার বাবা আবদুল মালেক (৫৪) ও মা রুনা লায়লা উপস্থিত ছিলেন। এ সময় লিখিত বক্তব্য তুলে ধরেন দিনাজপুরে কর্মরত র্যা ব-১৩-এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াত। লিখিত বক্তব্যে বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকে ওই কলেজছাত্রীর সাবেক প্রেমিক বীরগঞ্জ ছোট শীতলাই গ্রামের মাহফুজ আলম আত্মগোপন করেন। রোববার তাঁকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মাহফুজ খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, ২০১১ সালে রুমানার সঙ্গে তাঁর প্রেম হয়। কিন্তু তাঁকে বিয়ে করতে রাজি না হওয়ায় মাহফুজ অন্য মেয়েকে বিয়ে করেন। এরপরও দুজনের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু রুমানা একাধিক যুবকের সঙ্গে মেলামেশা করতেন। এতে প্রতিহিংসাপরায়ণ হয়ে মাস খানেক ধরে তিনি রুমানাকে হত্যার পরিকল্পনা করেন। ১৬ জুলাই রুমানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে সন্ধ্যায় বীরগঞ্জে গিয়ে দুজনে মিলে ইফতার করেন। পরে মোটরসাইকেলে করে দুজনে আমতলী বাজারের পরে নাপিতপাড়ায় এসে গল্প করেন। আলাপচারিতার একপর্যায়ে মাহফুজ ব্যাগ থেকে হাঁসুয়া বের করে রুমানার কাঁধে কোপ দেন। এতে মাটিতে লুটিয়ে পড়লে ব্যাগ থেকে পেট্রল বের করে রুমানার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। মৃত্যু নিশ্চিত করতে ইট দিয়ে রুমানার মুখ থেঁতলে দেন তিনি।