১০ দিন পর ছাত্রীর লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল খাতুনের (১৩) লাশ কবর থেকে তোলা হয়েছে। মৃত্যুর রহস্য উন্মোচনে আদালতের নির্দেশে দাফনের ১০ দিন পর গতকাল বুধবার দুপুরে লাশটি তোলা হয়।
নির্বাহী হাকিম ও আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীনুজ্জামান এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লার উপস্থিতিতে নিহতের লাশ কবর থেকে তোলা হয়। এরপর শাহীনুজ্জামান কবরস্থানেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই ছাত্রীর পরিবারকে আইনি সহায়তা প্রদানকারী নাগরিক সংগঠন জেলা লোকমোর্চার নেতাসহ নিহতের স্বজন ও গ্রামবাসী এ সময় উপস্থিত ছিলেন।