১০ দিনেও মামলা নিচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামে যুবকের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন সত্তরোর্ধ্ব জরিনা বেগম। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ১০ দিন পার হলেও অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি অভয়নগর থানার পুলিশ।
ক্যারম বোর্ড ভাঙাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষের সময় গত ২৯ জানুয়ারি ইকবাল শেখের ধাক্কায় পাইকপাড়া গ্রামের জরিনা বেগম (৭২) নিহত হন। এ ঘটনায় তাঁর ছেলে থানায় অভিযোগ করেন।