১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজ শুক্রবার দুপুরে শিবগঞ্জ-কানসাট সড়কে আগ্নেয়াস্ত্রসহ আবদুল মান্নান (২৯) নামের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের কলাবাড়ি গ্রাম থেকে আবদুল মান্নানকে একটি পিস্তল ও দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। অস্ত্র আইনের মামলায় আবদুল মান্নান ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি পলাতক ছিলেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে তাঁর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।