১০ মাসে চার হাজারের বেশি নারী নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর—এই ১০ মাসে ৪ হাজার ১৪৪ জন নারী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই পরিসংখ্যান তুলে ধরেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহিলা পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিলা পরিষদের লিগ্যাল এইডের পরিচালক মাকসুদা আক্তার লাইলী। তিনি বলেন, গত ১০ মাসে ১৪টি পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে তাঁরা এই পরিসংখ্যান পেয়েছেন। এতে দেখা যায়, এই সময়ের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮৭৫ জন।

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহিলা পরিষদের কর্মসূচি ঘোষণা করা হয়। মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সম্পাদক শিমা মুসলেম প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।