১০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গার দেইলপাড়া এলাকার জহুর ম্যানশনে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভিওআইপি সামগ্রী উদ্ধার করেছে র্যাব-৭।
এ সময় মোহাম্মদ হালিম (১৮) নামের একজনকে আটক করা হয়। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ অভিযান চালানো হয়।
র্যাবের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক সোহেল মাহমুদ জানান, উদ্ধার করা ভিওআইপি সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি গেটওয়ে, চারটি ল্যাপটপ, চারটি আইপিএস ব্যাটারি, দুটি আইপিএস, একটি মাইক্রোনেট মেশিন, তিনটি টিপি লিংক রাউটার, ২০টি জিএস অ্যান্টেনা, নয়টি বিভিন্ন ধরনের চার্জার, ১০টি বিভিন্ন কেবল, চারটি পেনড্রাইভ, বিভিন্ন কোম্পানির তিন হাজার ৮৪৯টি সিম।