১০ শিক্ষার্থী পিটুনির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণিকক্ষে পড়া না পারার অজুহাতে পটুয়াখালীর বাউফল উপজেলার চরআলগী দাখিল মাদ্রাসার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির অন্তত ১০ শিক্ষার্থী পিটুনির শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গণিত বিষয়ের ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। শিক্ষক-সংকটের কারণে অফিস সহকারী মো. আহসান কবির তালুকদার গণিত বিষয়ের ক্লাস নেন। তিনি শিক্ষার্থীদের চড়থাপ্পড় মারেন। আহসান কবির বলেন, ‘রাগ হইয়া অল্প কয়েকজনেরে মারছি।’ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মূসা বিশ্বাস বলেন, আহসানকে সতর্ক করা হয়েছে।