১০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১০ হাজার ইয়াবা বড়িসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিজিবি ও পুলিশের অভিযানে এসব ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গতকাল দুপুরে উপজেলার সদর ইউনিয়নে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৬৯৩টি ইয়াবা বড়িসহ শমসদ বেগম, ইমতিয়াছ বেগম ও সোনা মেহের নামের তিন নারীকে আটক করা হয়। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, কক্সবাজার-টেকনাফ সড়ক হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসে তল্লাশি চালিয়ে ছয় হাজার ইয়াবা বড়িসহ আমিন হোসেন ও সৈয়দ আলম নামের দুই যাত্রীকে আটক করেন।