১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাভার্ড ভ্যানে করে পাচারকালে ১০ হাজার ইয়াবা বড়িসহ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে গত বৃহস্পতিবার তিনজন ও ঢাকার মতিঝিল থেকে চালানটির মূল হোতা সাদেকুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল শুক্রবার সকালে আদমজীতে অবস্থিত র্যা ব-১১ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চালানের সঙ্গে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন কাভার্ড ভ্যানের মালিক বাদল হাওলাদার, চালক চঞ্চল (২৪) ও চালকের সহকারী দীপঙ্কর (৩০)। র্যা ব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। চালানটি কক্সবাজার থেকে রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল। নারায়ণগঞ্জ প্রতিনিধি