১০ হাজার ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মিয়ানমারের মংদুর হামিদ উল্লাহ (৪০) ও নইমুল হক (২৩) এবং দেশের সাতকানিয়ার কেওচিয়ার আবু তাহের (৪৯)। গত বুধবার রাতে নগরের কোতোয়ালি ফিরিঙ্গিবাজার এলাকার বংশাল রোড থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার উপপরিদর্শক মুহাম্মদ মঈন উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইয়াবাগুলো মিয়ানমার থেকে চট্টগ্রামে বিক্রির জন্য আনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।