প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। মাইক্রোবাসের চালক বশির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন প্রথম আলোকে বলেন, গাড়ির দরজার ভেতরে ইয়াবার প্যাকেট রাখা ছিল। ওসি জানান, বশির এর আগেও কয়েকবার টেকনাফ থেকে চট্টগ্রাম নগরে ইয়াবা নিয়ে এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।