১০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টনে গতকাল সোমবার ১০ হাজার ইয়াবা বড়িসহ অটোরিকশার এক যাত্রীকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৩৮)। গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট নাসির উদ্দিন সরকার জানান, পল্টনের কালভার্ট রোডে পল্টন টাওয়ারের সামনে বেলা সাড়ে ১১টার দিকে একটি অটোরিকশা থামায় সেখানে স্থাপিত তল্লাশিকেন্দ্রের পুলিশ। পল্টন থানার এএসআই সাইদুর রহমানের নেতৃত্ব পুলিশ ওই অটোরিকশা ও এর যাত্রী শফিকুলকে তল্লাশি করে তাঁর কাছে থাকা ব্যাগে ১০ হাজার ইয়াবা বড়ি পায়। তাঁকে পল্টন থানায় হস্তান্তর এবং তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।