১০ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে ১০ হাজার ইয়াবা বড়িসহ মোহাম্মদ হোসেন ওরফে কালাইয়া (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, রাত সাড়ে দশটার দিকে পৌর এলাকার চৌধুরীপাড়ায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ওই যুবক নিজের হাতে থাকা একটি পলিথিনের ব্যাগ পাশের ময়লার স্তূপে ফেলে দেন। তাঁকে আটক করে পলিথিনের ব্যাগ উদ্ধার করে ব্যাগের ভেতর ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এর দাম প্রায় ৩০ লাখ টাকা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, গ্রেপ্তার হওয়া যুবক হলেন মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেন ওরফে কালাইয়া। তাঁর বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।