১০ হাজার ইয়াবাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে আজ শনিবার বেলা দুইটার দিকে ১০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আটক দুজন হলেন: টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার মো. শাহ ওরফে ইউনুছ (৪০) ও একই এলাকার ধলু বিবি (৫০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে বাড়িতে মজুতের গোপন তথ্য পায় পুলিশ। তারই সূত্র ধরে পুলিশের একটি দল উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার ইউনুছের বাড়িতে অভিযানে গেলে ইয়াবাগুলো ছোট ছোট প্যাকেট ভর্তি করার সময় ওই ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। এ সময় ১০ হাজার পাওয়া যায়। এর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।