১০ 'ডাকাত' আটকের দাবি পুলিশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ১০ জনকে ‘ডাকাতকে’ আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার (এসি) ফয়জুর রহমানের তথ্যমতে, চকবাজার থানা-পুলিশ গতকাল রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ১০ ‘ডাকাতকে’ আটক করা হয়। কোন কোন এলাকা থেকে তাঁদের আটক করা হয়, এ ব্যাপারে তিনি নিশ্চিত নন।
ফয়জুর রহমানের দাবি, আটক হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তারা ঢাকার আশপাশের এলাকাগুলো থেকে ঢাকায় এসে ডাকাতি করত। তাদের কাছ থেকে দুটি ট্রাক, ২০০ বস্তা চাল ও এক হাজার ২০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এগুলোর ডাকাতির মালামাল বলে দাবি করেন তিনি।