প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দিতে ১১৫ ভরি ওজনের ১০টি সোনার বারসহ সেন্টু কর (২৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস থেকে সোনাসহ ব্রাহ্মণপাড়ার চালনা গ্রামের সেন্টু করকে গ্রেপ্তার করা হয়। তার দুটি জুতার ভেতর আটটি এবং শার্টের পকেটে দুটি বার পাওয়া যায়। ওসি আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।