১০০ কেজি গাঁজা, একটি ট্রাকসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে ১০০ কেজি গাঁজা, একটি ট্রাকসহ দুজনকে আটক করেছে লালমনিরহাট সদর থানার পুলিশ। গত মঙ্গলবার সকাল ৯টায় তিস্তা সড়ক সেতুর উত্তর প্রান্ত থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা এলাকার জালাল মণ্ডলের ছেলে হেলাল মণ্ডল ও একই এলাকার শরিফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম।
লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লালমনিরহাট সদর থানার এসআই শাহানুর বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে গত মঙ্গলবার দুপুরে সদর থানায় একটি মামলা করেন। তিনি বলেন, এ মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে গত মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়। আটক ১০০ কেজি গাঁজা ও ট্রাকটি বর্তমানে থানার পুলিশের হেফাজতে রয়েছে।
লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় ওত পেতে থেকে মাদকের চালানসহ ওই দুই ব্যক্তি ও ট্রাকটি আটক করে।