১০০ কেজি জাটকা জব্দ, দুজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ১০০ কেজি জাটকা জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। এ সময় জাটকা সংরক্ষণের দায়ে দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হক, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন বলেন, ফিশারিঘাটে তাসনিন কোল্ডস্টোর থেকে ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। ফিরোজ আহমেদ ও মো. সোলায়মান নামে দুই ব্যক্তি এসব জাটকা রাখেন। দুজনকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ফিশারিঘাট বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। সব জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অন্যদিকে গতকাল সকালে পতেঙ্গা ও কাট্টলী এলাকায় কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর।