১০০ গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামে গত বুধবার রাতে ব্যবসায়ী আনন্দ দাসের জমির ওপর লাগানো ১০০ মেহগনিগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে লাখ টাকার ক্ষতি হয়েছে। আনন্দ দাস দাবি করেন, ‘আমাকে এখান থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখে গেছে।’ কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বলেন, গাছ কাটার সঙ্গে কারা জড়িত বিষয়টি তদন্ত করা হচ্ছে। নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে শত্রুতাবশত গাছগুলো কেটে ফেলা হয়েছে।