১১ জুয়াড়ির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর গ্রামের ১১ জন জুয়াড়িকে গতকাল শনিবার এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে কালিনগর গ্রামে উসমান গনির বাড়িতে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের এ দণ্ডাদেশ দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জুয়াড়িদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি