১১ জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর দৌলতদিয়া যদু ফকিরপাড়া থেকে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। থানা-পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিরা হলেন মজিবর প্রামাণিক, আমির মৃধা, মো. সেলিম মণ্ডল, মো. খোয়াজ শেখ, মো. হাবিবুর রহমান, খবির ফকির (২৮), আল আমিন মোল্লা, খোকন মণ্ডল, বারেক শেখ, হালিম মোল্লা ও মোকছেদ প্রামাণিক। তাঁদের প্রত্যেকের বাড়ি দৌলতদিয়ার বিভিন্ন অঞ্চলে। গোয়ালন্দঘাট থানার ওসি এস এম শাহজালাল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে গতকাল শুক্রবার দুপুরে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।