১১ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পুলিশ গত এক সপ্তাহের বিশেষ অভিযানে ১১ ডাকাত গ্রেপ্তার করেছে। পাশাপাশি তাদের কাছ থেকে ডাকাতি হওয়া বিভিন্ন ধরনের কাপড়ের ১৮টি গাঁট, জাহাজ তৈরির প্লেনিসট, একটি ট্রাক ও একটি পিকআপ-ভ্যান উদ্ধার করা হয়। গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার দক্ষিণ খান, মোহাম্মদপুর ও টাঙ্গাইলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও এসব মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলো নোয়াখালীর বেগমগঞ্জের ওমর ফারুক, শরীয়তপুরের জাজিরার দাউদ মোহাম্মদ হান্নান, মো. শাহজাহান ও আনোয়ার হোসেন, গাজীপুরের জাহাঙ্গীর মিয়া, সাভারের সোভাপুর এলাকার ফজলুল হক, ভোলার বোরহানউদ্দিনের মানিক মিয়া, চাঁদপুরের ফরিদগঞ্জের জসিম উদ্দিন ও সদর উপজেলার হারুন মিয়া, নোয়াখালীর রামগঞ্জের আনোয়ার হোসেন ও নওগাঁর পত্নীতলা এলাকার আতিকুর রহমান। নরসিংদী প্রতিনিধি