১১ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের বিভিন্ন এলাকায় প্রায় ১৫ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া ও অবৈধ সংযোগের দায়ে ১১টি মামলা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ ১১টি সংযোগ বিচ্ছিন্ন ও মোট ৯১ হাজার টাকাও জরিমানা করা হয়েছে। গতকাল চট্টগ্রাম বিদ্যুৎ আদালতের (দক্ষিণ) জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিন আদালতের নেতৃত্ব দেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান জানান, আগ্রাবাদের পানওয়ালা পাড়া, সওদাগর লেইন, মিস্ত্রিপাড়া, জেবল আহম্মদের বাড়ি, আব্দুর রাজ্জাক সওদাগরের বাড়ি, উত্তর আগ্রাবাদ সুলতান কলোনিতে বিলখেলাপিদের বকেয়া আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য অভিযান চালানো হয়।