১১ মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত ১৬ দিনে ১১টি মোটরসাইকেল চুরি হয়েছে। গত ১৬ অক্টোবর থেকে গত শুক্রবার পর্যন্ত এসব চুরির ঘটনা ঘটে। উপজেলার দেলোয়ার হোসেন, সফিকুল ইসলাম, মিজানুর রহমান, ওলিউল্লা, হেলাল উদ্দিন, আবুল হোসেন, মোবারক মিয়া, মহন মিয়া ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর বাড়ি থেকে একটি করে মোটরসাইকেল চুরি হয়। এ ছাড়া মিজানুর রহমান নামের একজনের বাড়ি থেকে চুরি হয় দুটি। মতলব উত্তর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এ পর্যন্ত দুটি মোটরসাইকেল উদ্ধার এবং হানিফ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।