১১ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও মোহরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ ১১ হাজার ইয়াবা বড়ি জব্দসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার রাতে এসব অভিযান চালানো হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ নুরুল আমিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দক্ষিণ মোহরা এলাকা থেকে এক হাজার ইয়াবা বড়িসহ মো. সোহেল নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়।