১১ হাজার ইয়াবাসহ মিয়ানমারের তিন নাগরিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন ট্রানজিট ঘাটসংলগ্ন এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে প্রায় ১১ হাজার ইয়াবা বড়িসহ তিনজন মিয়ানমারের নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে টেকনাফ বিওপির হাবিদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি দল প্রতিদিনের মতো টহল দেওয়ার সময় টেকনাফ-মিয়ানমারের পুরাতন ট্রানজিট ঘাটসংলগ্ন বেড়িবাঁধে সহেন্দভাজন তিনজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা চালায়। পরে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।
আটক তিনজনের দেহ তল্লাশি করে ১০ হাজার ৮৫৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলো মিয়ানমারের মংডু শহরের নোয়াপাড়ার বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে মো. আলম (৪৭), মংডুর ইতলিপাড়ার নুর আলমের ছেলে মো. জুবায়ের (২৫), জাপান্ন্যাপাড়ার মো. সৈয়দ হোসেন ছেলে মো. নুর হোসেন (২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ।