প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ১১১ জনকে আটক করেছে। অসামাজিক কার্যকলাপ ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার তাঁদের আটক করা হয়। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল বলেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন হোটেলে অপরাধ ও অসামাজিক কার্যকলাপ বেড়ে গেছে। তাই এ কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য এই অভিযান চালানো হয়েছে। এ সময় মাদকজাতীয় দ্রব্য জব্দ করা হয়।