১১৬০টি ইয়াবাসহ ৩ 'মাদক ব্যবসায়ী' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে এক হাজার ১৬০টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা মাদক ব্যবসায়ী। আজ রোববার সকালে গোয়েন্দা পুলিশের একটি দল মোল্লাহাট উপজেলার দক্ষিণ কাচনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

বেলা ১২টায় বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, নড়াইল জেলার নাড়াগাতি থানার বাওইসোনা গ্রামের তারিকুল ইসলাম তারেক (২৭), একই থানার বল্লাহাটি গ্রামের এনামুল কবির (৪০) এবং কলাবাড়িয়া গ্রামের নোয়াব আলী মোল্লা (৪৭)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজি ইকবাল বলেন, তাঁরা একটি সংঘবদ্ধ পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।