প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুরে গত মঙ্গলবার গভীর রাতে জুয়া খেলার সময় দুই শিক্ষকসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের আদর্শ বাজারের একটি ক্লাব ও পৌরসভার রামদাস ধনিরাম বলদীপাড়া গ্রামের এক দোকানে বসে জুয়া খেলার সময় হাতেনাতে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন আলম বাদশা (৩০), রফিকুল ইসলাম (৩২), চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক স্বাধীন কুমার রায় (৩৫), নুরুল ইসলাম (৩৫), তবকপুর হাই এমবিশন কিন্ডারগার্টেনের পরিচালক সাইদুলসহ (৩৭) ১২ জন। উলিপুর থানার ওসি জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুড়িগ্রাম অফিস|