১২ জেলেকে অপহরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া এলাকা থেকে গতকাল সোমবার ভোরে মুক্তিপণের দাবিতে মাছ ধরার তিনটি নৌকাসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা।
মংলা উপজেলার চিলা গ্রামের জেলে-মহাজন সঞ্জয় রায় জানান, ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় মাছ ধরার সময় জেলেবহরে হামলা চালায় বনদস্যু আকাশ বাহিনীর লোকজন। সেখান থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ১২ জেলেকে অপহরণ করা হয়। এ সময় দস্যুরা জেলেদের কাছ থেকে মাছ ধরার তিনটি নৌকাও নিয়ে যায়। জেলেদের সবার বাড়িই মংলার কাইনমারী এলাকায়।