গাজীপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ১২ দিনে জয়দেবপুর ও টঙ্গী থানায় ১৩৪টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১৮৫ জনকে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ জানায়, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশে মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু করে পুলিশ। গত ১২ দিনের অভিযানে জয়দেবপুর ও টঙ্গী থানায় ১৩৪টি মামলা দায়ের ও ১৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মামলাই মাদকদ্রব্য আইনে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে জয়দেবপুর থানায় মাদক মামলা হয়েছে ৯১টি, আসামি ৩০ জন। মাদকদ্রব্যের মধ্যে ২ হাজার ৩৬০টি ইয়াবা বড়ি, ১৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৭৪ লিটার চোলাই মদ ও চার গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। টঙ্গী থানায় মামলা হয়েছে ৪৩টি। গ্রেপ্তার হয়েছেন ৫৫ জন। উদ্ধার হয়েছে ১ হাজার ৫৯৯টি ইয়াবা বড়ি, ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, হেরোইন সাড়ে ১৪ গ্রাম।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (জয়দেবপুর ও টঙ্গী সার্কেল) মো. সাখাওয়াত হোসেন বলেন, বিশেষ অভিযান অব্যাহত আছে।