১২ বছরের কিশোরীকে ধর্ষণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবারের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে আজ শনিবার দুপুরে শ্রীপুর থানায় মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চম শ্রেণির ছাত্রীটিকে আক্কাস আলী (৩০) নামের এক যুবক গতকাল বেলা ১১টার দিকে ধর্ষণ করেন। মেয়েটির বাড়িতেই এ ঘটনা ঘটে। এই যুবক মেয়েটির আত্মীয়। ঘটনার সময় কাজের জন্য মেয়ের বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। মেয়েটির চিৎকার শুনে আশপাশ থেকে তার দাদা-দাদি ঘরে ঢুকে তাকে উদ্ধার করেন। এ সময় যুবকটি দ্রুত পালিয়ে যান। পরে আক্কাসকে একমাত্র আসামি করে মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বিনয় সরকার বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছাত্রীটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।