ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে প্রতারণার অভিযোগে ১২ জন বিদেশি নাগরিকসহ ১৪ জনকে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটক করেছে র্যা ব।
গতকাল শুক্রবার র্যা বের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান রাজধানীর উত্তরায় র্যাব-১-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটক ১২ বিদেশিরা হলেন নাইজেরিয়ার আইব্যা, কেসি, অ্যাডউইন, ইমনোয়ার, কসমডস আলকুজমুজিন ওকিউলিজি, জোসোয়া, বিসেন্স, ওসমান ও ইব্রাহিম; কঙ্গোর জাসোনামা এবং ক্যামেরুনের সানজো ও আনট প্রিজো। আটক বাকি দুজন হলেন গাইবান্ধার মামুন মোকারম ও সুলতান মাহমুদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই চক্রটি উত্তরার ১৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাদের প্রতারণা কার্যক্রম পরিচালনা করত। বাংলাদেশি দুই নাগরিক কিছু ধনী নারীকে টার্গেট করে তাঁদের ফেসবুক আইডি বের করতেন। এরপর চক্রের সদস্যরা নিজেদের যুক্তরাষ্ট্র অথবা ইউরোপের কোনো দেশের নাগরিক হিসেবে পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেন। বন্ধুত্ব গাঢ় হওয়ার পর বিভিন্ন উপহার দেওয়ার মাধ্যমে সম্পর্ক আরও বিশ্বাসযোগ্য হলে একপর্যায়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।