১২ ভারতীয় জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জলসীমায় বঙ্গোপসাগর-সংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় অবৈধভাবে ঢুকে মাছ শিকারের অভিযোগে গত রোববার বিকেলে একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। নৌবাহিনী সূত্রে জানা গেছে, মংলা বন্দর থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে ফেয়ারওয়ে বয়া এলাকায় তাঁরা মাছ শিকার করছিলেন। এ সময় ওই এলাকায় টহলে থাকা নৌবাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলী এফবি হীরালাল নামের একটি ট্রলারসহ তাঁদের আটক করে। সন্ধ্যায় তাঁদের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।