১২ হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং থেকে ১২ হাজার ইয়াবা বড়িসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা বড়ি পাচারে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ার শাহা নেওয়াজ (২০), উসমান গণি (২৬), মো. ইউছুপ (২৬), আবদুর রশিদ (৩০), মো. তৈয়র (২৮) ও হেলাল উদ্দিন (২৮)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, আজ বেলা ১টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে কক্সবাজারগামী একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১২হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসব বড়ির আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। এ ঘটনায় একটি মাদক আইনে মামলা দায়ের করে আসামিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।