১২টি বোমাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকা থেকে আজ শনিবার সকালে পুলিশ পাঁচটি পেট্রল বোমা ও সাতটি ককটেলসহ গাজীউর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, গাজীউর শিবির সমর্থক।

পুলিশ সূত্র জানায়, হবিগঞ্জ সদর থানা-পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে শহরতলির ধুলিয়াখাল এলাকায় অভিযান চালিয়ে গাজিউর-কে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি তল্লাশি করে পাঁচটি পেট্রল বোমা ও সাতটি ককটেল উদ্ধার করা হয়।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন প্রথম আলোকে জানান, নাশকতার কাজে ব্যবহার করার জন্য গাজিউর এসব তাঁর বাড়িতে মজুত করে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আদালতের মাধ্যমে পুলিশ তাঁর রিমান্ড চাইবে।