প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় এসব সোনার বার উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা। শুল্ক কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সোনার বারের বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। বিমানবন্দরে নিয়োজিত শুল্ক বিভাগের সহকারী কমিশনার তপন চক্রবর্তী বলেন, দুবাই থেকে ‘ফ্লাই দুবাই’ সংস্থার একটি উড়োজাহাজে আসা মো. রমজান আলী নামের এক যাত্রীর শরীর তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।