১২০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ডাকবাংলো সড়ক থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে এই গাঁজা উদ্ধার করা হয়। ডিবির উপপরিদর্শক (এসআই) টিপু রায় বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডাকবাংলো এলাকায় পুলিশের একটি দল অবস্থান নেয়। এ সময় একটি পিকআপ পুলিশের সামনে দিয়ে যাচ্ছিল। পুলিশ গাড়িটিকে থামানোর সংকেত দেয়। না থেমে চালক ও তাঁর সঙ্গী কিছুদূর গিয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যান। এরপর গাড়িটিতে তল্লাশি করে গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে।