১২০০ ইয়াবা বড়ি উদ্ধার, ভারতীয়সহ দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল মঙ্গলবার এক হাজার ২০০ ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন আবদুর রাজ্জাক (৫০) ও শওকত হায়াত খান (৪১)। আবদুর রাজ্জাক ভারতীয় নাগরিক আর শওকতের বাড়ি সিলেটে।
পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের সামনে থেকে ৪০০ ইয়াবা বড়িসহ শওকতকে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মতিঝিলের আল ফারুক আবাসিক হোটেল থেকে ৮০০ ইয়াবা বড়িসহ ভারতীয় নাগরিক আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া শওকতের ঘনিষ্ঠ সহযোগী ভারতের নাগরিক আবদুর রাজ্জাক। শওকতের মাধ্যমে আবদুর রাজ্জাক মাদক ব্যবসা করে আসছিলেন। রাজ্জাকের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে, গত দুই মাসে তিনি বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন। গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে।