১৩ মোটরসাইকেল জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার রাজধানীতে ১৩টি মোটরসাইকেল জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া নিয়ম মেনে মোটরসাইকেল না চালানোয় ১ হাজার ১১০টি মামলা দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, সম্প্রতি মোটরসাইকেলে করে হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় মোটরসাইকেলে তিনজন ওঠা এবং অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গত তিন দিনে নগরীতে ৫৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে।