১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে হামলা মামলায় বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের জিআরওর (গভর্নমেন্ট রেজিস্ট্রার অফিসার) কাছে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কবির।
যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের আকিব জাবেদ খান, দ্বিতীয় বর্ষের তানভীর রহমান তুহিন, পলাশ কুমার ও সাইফুল ইসলাম; ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের রেজা শরীফ, এনামুল হক খান ও আল মামুন; সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ফয়সাল খান ও কাইউম হোসেন; অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের সাইদুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের রেজাউল করিম, আবু সালেহ ও সাব্বির হোসাইন।