১৩ হাজার ইয়াবা বড়িসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক থেকে গতকাল মঙ্গলবার বিকেলে ১৩ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এঁরা দুজন হলেন রাশেদুজ্জামান (৩৭) ও মো. হোসেন (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উত্তরা সার্কেলের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম বলেন, এঁরা দুজন কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসে ইয়াবা নিয়ে এসে রাজধানীতে বিক্রি করতেন। বিশেষ করে উত্তরা এলাকার কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের সামনে দাঁড়িয়ে এঁরা নিয়মিত ইয়াবা বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।