১৩টি আমগাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার দিয়াড়পাড়া গ্রামে গত রোববার রাতে ইউসুফ আলীর (৫৪) ১৩টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ইউসুফ আলী বলেন, তিনি ওই আমগাছগুলো চার বছর আগে লাগিয়েছিলেন। লকনা, আম্রপলি ও গোপালভোগ জাতের এই গাছগুলোতে গত মৌসুমে কিছু ফল এসেছিল। পূর্বশত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করেন।