১৩০টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় শত্রুতা করে তিন কৃষকের ১৩০টি আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার চকতকিনগর মাঠে গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার চক গোয়াশ গ্রামের আরিফ হোসেন, আ. লতিফ ও আ. আলিম দুই বছর আগে চকতকিনগর মাঠে তাঁদের নিজ নিজ জমিতে মোট ১৩০টি আমগাছের চারা লাগান। শনিবার দিবাগত রাতে কে বা কারা গাছগুলো কেটে নষ্ট করে। এর মধ্যে আরিফের ৯৫টি, লতিফের ২০টি এবং আলিমের ১৫টি গাছ রয়েছে।
আরিফ হোসেন জানান, ফসলি জমিতে তিনি আম্রপালি জাতের গাছগুলো লাগিয়েছিলেন। শত্রুতা করে দুর্বৃত্তরা একই রাতে তাঁরসহ আরও দুজনের সব গাছ কেটে ফেলেছে।